Tuesday, October 6, 2015

ইজনোগুড এবং তুর্কী পাজল (Jigsaw Turk)

'ইজনোগুড'-এর নামের মধ্যেই বলে দেওয়া আছে যে 'He is no good'!  ইজনোগুডের জীবনে খাওয়া-দাওয়া, বাড়িঘর বা অর্থের কোনও সমস্যা নেই - সমস্যা বলতে আছে একটাই, সেটা হলো কি করে সে "বাগদাদের খলিফাকে হটিয়ে নিজে খলিফা হবে" !! ঠিক অনেকটা ইন্ডিয়ান ক্রিকেটের "শ্রীনিবাসন" মহাশয়ের মতো। খলিফাকে মসনদ থেকে হটাতে সে নেমে পড়ে একের পর এক দুনম্বরী, কদর্য অভিযানে। 'ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে' সে কখনোই পিছু-পা হয় না যদি তাতে খলিফাকে ক্ষমতাচ্যুত করার বিন্দুমাত্র সম্ভাবনা থেকে থাকে। কিন্তু প্রতিবারই ভাগ্যের দোষে আর কপালের ফেরে, তার প্রতিটি চালই ব্যুমেরাং হয়ে তার দিকে ফিরে আসে। কিন্তু তবুও তার বদবুদ্ধির অফুরন্ত ভাঁড়ারে কখনোই ভাঁটা পড়ে না!!

Iznogoud and the Jigsaw Turk (Vol. 11)
Iznogoud and the Jigsaw Turk (Vol. 11)
(Jan 2015)

বিখ্যাত ফরাসী কমিকস লেখক ও শিল্পী, রেনে গোসিনির সৃষ্ট অন্যতম পপুলার কমিকস ক্যারেক্টার হলো "ইজনোগুড" - যদিও এইসব গল্পগুলির কোনোটাতেই ইউদেরজো ছবি আঁকেননি, কিম্বা ছবির মান ইউদেরজোর স্ট্যান্ডার্ডে না-পৌঁছালেও, গল্পের মধ্যে অফুরন্ত মজার ঘাটতি কিন্তু কখনোই লক্ষ্য করা যায় না। 

আসন্ন দেবীপক্ষে সবার মুখে হাসি ফোটাতে এসে গেলো 'ইজনোগুড'-এর সর্বশেষ প্রকাশিত গল্পবই থেকে একটি দারুণ মজার গল্প, বাংলাতে  অনুবাদিত হয়ে!! বইটির প্রচ্ছদপট সজ্জায় সহায়তা করেছেন রূপক ঘোষ মহাশয়। দেখা যাক ইজনোগুড বাংলায় কতোটা পপুলার হয়...... 
শুভ শারদীয়া পুজা ১৪২২..


Iznogoud - তুর্কী পাজল 
  (
Size: 25.8 MB)









Friday, September 4, 2015

Tex Willer - the Italian Comics Hero

Tex Willer is a "veritable legend". The Tex stories have been published uninterruptedly for over fifty years, making him the longest-lived character of Italian comic strips and, together with Superman and Batman, one of the most enduring characters in comics worldwide. As familiar in Italy as Ferraris and pizzas, he continues to have hundreds of thousands of readers and aficionados.

As a character Tex belongs to the world of Wild West, he very often finds himself caught up in adventures that take him almost beyond the boundaries of reality, into "Twilight Zone" adventures. 

Tex is a tough guy with a strong own sense of justice, and he is a ranger. Tex fights against outlaws, unscrupulous landowners, corrupt politicians and wheeler-dealers. He is a defender of the weak and the oppressed, and he's always been staunchly anti-racist, and a friend of the Indians, which is amazing for a character created in 1948! By marrying an Indian and throwing his lot in with the Native Americans, Tex prefigured the anti-racist themes of 1970s Westerns. And this is another demonstration of how great this serial is.

Skills and Abilities:
Tex's most notorious skill is his uncanny aim, over the years he has shown to be able to shot with extreme accuracy with both pistols and rifles. He's fully ambidextrous and capable of handling two pistols at once with ease. Among his most spectacular feats he was able to shot down six coins on the top six poles with riding at full speed. 

Quite obviously Tex his also a incredibly skilled rider, having fully mastered the technique to drive a horse using only the legs and to remain attached while dangling from the side of the animal. Also Tex is famous from his incredibly powerful punches, usually described as "like a mule's kick". This ability is frequently used as a interrogation tool, having Tex punching the suspect until he confess. 

Another important skill of Tex is tracking, he is capable of following trail several days old. While he never had any from of formal education Tex has a extensive knowledge of the natural world, especially regarding the habits of animals, obtained through years of careful observation during his travels. Tex is fluent in both Spanish and Navajo.

Tex had a son, named 'Kit Willer' with a Native American woman, named Lilyth, the daughter of a Navajo Chief. Later, Tex himself went on to become the Chief of the Navajo tribe.
Tex Willer - the Italian Comics Hero
For many years, the Tex stories were not set in any historical period, but Tex fought in the Civil War. He decimated the Dalton Gang, defeated Butch Cassidy's "Wild Bunch", met Geronimo and fought on the side of the revolutionaries in Mexico.

Tex Willer is the longest running Italian comic book. First created in 1948 and continuing today. Over 1,100 regular Tex Willer comics have been published. Tex has worldwide appeal, in the Nordic countries his adventures rate almost as much admiration as those of the Donald Duck family of books.


CREATION:
Tex was created by writer Gian Luigi Bonelli and artist Aurelio Galleppini (better known by his nom-de-plum, Galep) in 1948. Tex was created alongside another character called "Occhio Cupo" (Dark Eye), a dashing swordsman in the style of Alexandre Dumas. Originally Occhio Cupo was meant to be the main character and Tex was to have more of secondary role, but his incredible success changed the situation, and Occhio Cupo was abandoned after just a few issues.

Tex's publication has always been a sort of family affair. The first publisher was Tea Bonelli, Gianluigi's wife, and later their son Sergio took over the business.

Read here one of the vintage episode of Tex Willer's stories.

Tex Willer
(Size: 24 MB)










Tuesday, September 1, 2015

Quick & Flupke - কষে বাঁধো সিটবেল্ট

Quick & Flupke হলো বিশ্বখ্যাত বেলজিয়ান কমিকস আর্টিস্ট Herge-র আঁকা ও লেখা অন্যতম বিখ্যাত কমিকস-স্ট্রিপ, যদিও টিনটিনের মতো এগুলো তেমন জনপ্রিয় হয়নি। Herge-র মৃত্যর বহু আগে থেকেই এই কমিকসটি বন্ধ হয় যায় - খুব সম্ভবত টিনটিনের তুমুল জনপ্রিয়তার কাছে Quick & Flupke আর দাঁড়াতে পারেনি। 'ব্রাসেলস'বাসী এই দুই  'street urchins' কে নিয়ে প্রায় ৩১০টি ছোট ছোট কমিকস স্ট্রিপ লেখা হয়েছিলো। "Euro Books India" (a subsidiary of Egmont, UK) 2008 সালে সেগুলি নিয়ে ১১টি বই ইংরাজীতে অনুবাদ করে প্রকাশ করেছিলো। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেগুলি বহুদিনই হলো আউট অফ প্রিন্ট। UK থেকেও এই বইগুলি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে - অনুবাদ করেছেন David Radzinowicz - যদিও "Euro Books India" থেকে প্রকাশিত বইগুলিতে অনুবাদকের নাম জানা যায় না।  

কষে বাঁধো সীটবেল্ট
Quick & Flupke - Fasten Your Seatbelt ('বাংলায়') 

তবে টিনটিনের গল্পের মূল চরিত্রগুলির তুলনায় 'ক্যুইক ও ফিলিপ'-র প্রতি Herge কিছুটা অবহেলাই দেখিয়েছেন। কিছু স্ট্রিপে দেখা যায় যে দুর্ঘটনায় বা বিস্ফোরণে ক্যুইক ও ফিলিপ মারা গিয়ে স্বর্গে চলে গেছে, আবার পরের স্ট্রিপেই তিনি তাদেরকে বেমালুম ফেরৎ এনেছেন, কোনোরকম ব্যাখ্যা বা সঙ্গতি ছাড়াই। বেশ কিছু স্ট্রিপে দেখা যায় গরমকালেও তিনি ফিলিপকে গলায় স্কার্ফ পরিয়ে রেখেছেন। পুলিশকে এই সব স্ট্রিপে একেবারেই ছেলেমানুষ হিসাবে দেখানো হয়েছে। ক্যুইক বা ফিলিপের সাথে Agent-P-র, বয়স ছাড়া আর তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কিশোর বয়সের তুলনায় ক্যুইক ও ফিলিপের করা কিছু কিছু অ্যাক্সিডেন্ট বেশ মারাত্মক ধরনের। কিন্তু ক্রমাগত দুষ্টুমি করে যাওয়া স্বত্তেও তাদেরকে তেমন কোনো শাস্তি পেতে দেখা যায় না। হয়তো এ'সবেরই বদলা স্বরূপ একটি স্ট্রিপে দেখা যায় যে ক্যুইক ও ফিলিপ Hergeকে তাঁর নিজের বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে নিজেদের খুশিমতো স্বীকারোক্তি লিখিয়ে নিচ্ছে। 


টিনটিনের গুটিকতক গল্পে Herge ক্যুইক ও ফিলিপকে নামমাত্র ভুমিকায় এনেছিলেন - নিচের ছবিতে সেগুলির কয়েকটির উল্লেখ করা হলো। গল্পগুলির নাম নিশ্চয় আলাদা করে বলে দিতে হবে না !

Cameos of Q&F

গতবছর এই সময় নাগাদ আমি "ক্যুইক ও ফিলিপ"-এর একটি বইয়ের অনুবাদ করার দু:সাহস দেখিয়েছিলাম। দেখতে দেখতে গোটা একটা বছর যে কখন ঘুরে গেলো, তা টেরই পেলাম না। এই বছরে আরো একবার সেরকম দু:সাহস করার ইচ্ছা জাগলো মনে। এই ব্লগের তরফ হতে পাঠকদের কাছে পুজা উপহার স্বরূপ এসে গেলো "ক্যুইক ও ফিলিপ"-এর আরো একটি নতুন গল্পবই: "কষে বাঁধো সিটবেল্ট"। 

আমাদের সকলের মধ্যেই একটি ছোট্ট 'আমিলুকিয়ে থাকে - বয়স বাড়ার সাথে সাথে বাস্তবের কঠিন নাগপাশে সেই 'আমি' চাপা পড়ে গেলেও মাঝে মাঝে 'সে' ঠিক বেরিয়ে আসে। আশা করি সকলের কাছেই "ক্যুইক ও ফিলিপ"-এর তিরিশের দশকের ছোট ছোট এই অ্যাডভেঞ্চারগুলি ভালো লাগবে। হারিয়ে যাওয়া ছেলেবেলার কিছু স্মৃতি যদি পাঠকদের মনে ফিরে আসে, তা'হলেই আমার এই অনুবাদ প্রচেষ্টা সফল হবে !


বি:দ্র: বইটির প্রচ্ছদপটটি সুন্দর করে বাংলায় অনুবাদ করে দিয়েছেন "রূপক ঘোষ" মহাশয় - প্রাপ্য ধন্যবাদের অংশীদার তিনিও।

কষে বাঁধো সীটবেল্ট
কষে বাঁধো সিটবেল্ট
(Size: 41 MB)




Tuesday, August 25, 2015

Steve Roper by John Saunders

Steve Roper was written by John Saunders in mid-50s, and drawn by William OvergardThe adventure strips of "Steve Roper and Mike Nomad" began in 1936 - back then it was "Big Chief Wahoo". Journalist Steve Roper was introduced in 1940 and eventually took over the strip. Adventurer Mike Nomad was introduced in 1956. Roper and Nomad were the kind of duo that remains popular to this day, particularly in mystery novels that feature a more cerebral lead character and his quick-with-his-fists buddy. Roper was, fittingly for a journalist, the kind of guy who could not only investigate a crime but think his way out of a tight spot.


The strip continued until the day after Christmas 2004. By that time, the strip had allowed Roger and Nomad to age gracefully.



ARTIST:
William Overgard (1926-1990) was an American cartoonist and comic artist. He was born in Santa Monica, California and graduated from Santa Monica High School. His father acted in silent movies. Overgard enlisted in the armed forces in 1944 and served in Okinawa. During this time he pursued several ideas for comic strips, including one based on the American Civil War. Overgard moved to New York City in 1948, after spending several months as an art student at Santa Monica City College. He worked on comics books for Lev Gleason and Dell Comics.

In 1954, Overgard was hired by Publishers to replace Elmer Woggon as the artist on Steve Roper. Allen Saunders served as writer for the strip. Overgard added his own character of Mike Nomad and eventually the strip became officially known as "Steve Roper and Mike Nomad". 

After drawing Steve Roper for over thirty years, Overgard left in 1982 for 'Rudy', a comic strip he created about a talking chimpanzee. In addition to pursuing visual art, Overgard also wrote thriller novels, screenplays, and scripts for animated series. 

[[ Courtesy: All Information taken from Internet ]]

Read here one of the vintage Steve Roper's stories.

Steve Roper
(Size: 40 MB)










Saturday, August 1, 2015

Rip Kirby - Whom Gods Destroy (Sep - Nov, 1953)

Rip Kirby was a classy gentleman - he was like James Bond without the philandering - Sherlock Holmes without the opium. In an introduction by Tom Roberts, Raymond says Rip is "a conglomeration of all the likable qualities I have seen in men I know." Rip’s flaws? A ruggedly handsome broken nose and spectacles. Even Rip’s fictional Irish identity was stripped, as Raymond changed his surname from O’Rourke to Kirby. 

Our today's post involves an old Rip Kirby strip from Alex Raymond's era - RK025. It originally ran in paper from 7th September to 21st November, 1953. It has been appeared in the 3rd volume of IDW's reproduction.

This is Rip’s first adventure saving someone from death row. It’s a simple mystery where he discovers the truth behind the murder with some non-credited, nods to both Sherlock Holmes and Dupin. It is one of the Raymond's best foreshadowing on the strip - some exquisite panels for the suspense parts of the story makes readers spell bound.


Rip Kirby - Whom the Gods Destroy (Sep - Nov, 1953)
PLOT:
Working at home, Rip is interrupted by a visit from the fiancée of Royce Hunter, recently sentenced to death for the murder of her brother, and asked if he wants to review the case in an effort to establish the truth. Accepting the case despite the difficulty of overturning the verdict and with very little time before the sentence is carried out, Rip picks up an unusual clue at the scene of the death which proves to be a catalyst for a string of baffling events...

The story may be short, but it is so concentrated on the mystery, that we hardly miss Honey Dorian here. At the same time Desmond also gets more to do than in much longer stories. 

Read here the 1st part of that vintage suspense Rip Kirby strips - Happy Sunday...


   >> 1st Part (11 Pages)
   >> 2nd Part (11 Pages)





Friday, July 31, 2015

সব খেলার সেরা গল-দের 'তুমি ফুটবল'

সত্তরের দশকে ফুটবল খেলা নিয়ে সেই তুমুল হাসির বাংলা ছায়াছবি, 'ধন্যি মেয়ে'-র কথা নিশ্চয় যেকোনও বাঙালির মনে আছে। সিনেমাটি যেমন পপুলার হয়েছিলো, তেমনি পপুলার হয়েছিলো মান্না দের গলায় গাওয়া সেই ছায়াছবির গানটি: সব খেলার সেরা বাঙালির 'তুমি ফুটবল'... গানটা শুনলেই সেই সময়ে শরীরের মধ্যে কেমন যেন উত্তেজনার একটা ভাব চলে আসতো !! পাড়ার ক্লাবে ক্লাবে তখন ফুটবল খেলাটা একটা খুব নিয়মিত একটা ব্যাপার ছিলো। সেই সত্তরের দশকেই পূজাবার্ষিকীতে প্রকাশিত হলো 'ফুটবল খেলা' নিয়ে মতি নন্দীর লেখা অসাধারণ এক প্রেরণামূলক উপন্যাস, 'স্ট্রাইকার' - খুব সম্ভবত: আনন্দমেলা পূজাবার্ষিকীতে। কিশোর উপন্যাসের মধ্যে লুকিয়ে থাকা মিষ্টি প্রেমের ছোঁয়া সেই বয়সে আমাদের মন ছুঁয়ে গিয়েছিলো। সেই সময়কার বাঙালিদের খেলার জগতের গোটাটাই জুড়ে ছিলো ফুটবল, আর ফুটবল। গাভাসকার-কপিলদেবরা-অমরনাথেরা কিন্তু তখনও ছিলেন, কিন্তু তাঁরা কখনোই মোহনবাগান-ইস্টবেঙ্গলের উন্মাদনাকে ছাপিয়ে বড়ো হয়ে উঠতে পারেন নি। 

বাংলা ফুটবলের সেই স্বর্নযুগ বহুদিনই হলো বিদায় নিয়েছে - আজ কি মোহনবাগান, কি ইস্টবেঙ্গল, সব ক্লাবেই বাইরে থেকে আসা, ঝড়তি-পড়তি বিদেশী প্লেয়ারদের রমরমা। বাঙালিরা অবশ্য এখনও ফুটবল খেলে, কিন্তু ম্যাচ জেতানোর জন্যে কোচ, ক্লাব-কর্তারা স্রেফ বিদেশীদের উপরই ভরসা রাখেন। আর আমাদের ন্যাশনাল টিমেও আজ বাঙালি প্লেয়ারদের সংখ্যা দৃষ্টিকটু ভাবে কমে এসেছে। আধুনিকমনস্ক বাঙালিরা আজকাল ফুটবল ছেড়ে ক্রিকেট খেলাকেই আঁকড়ে ধরেছেন, এমন কি দেশী ক্লাবের খেলা দেখার চেয়ে বার্সোলানা, জুভেন্টাস বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা দেখতে মুখিয়ে থাকেন!! কিন্তু বিদেশী কোচেদের কাছে ট্রেনিং, আধুনিক সরঞ্জামের সুব্যবস্থা, বাইরে খেলতে যাওয়ার সুযোগ, ইত্যাদি থাকা স্বত্তেও ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবলের অবস্থান শোচনীয়। নব্বইয়ের দশকেও আমরা র‍্যাঙ্কিংয়ে ১০০-র কাছাকাছি থাকতাম, যেটা বাড়তে বাড়তে ইদানিং ১৫০-১৭০-এর মধ্যে ঘোরাফেরা করছে!! আশেপাশের সবাই এগিয়ে গেছে, থমকে গেছি শুধু আমরাই...


অ্যাস্টেরিকস ও তার বন্ধুরা (2015)

দু:খের কথা বাড়িয়ে আর লাভ নেই - এবার বরং একটু হাসির কথায় আসা যাক। ফুটবল খেলার জন্ম যে ঠিক কবে হয়েছিলো তার কোনো সুস্পষ্ট প্রমান না থাকলেও, জানা গেছে যে খ্রীস্ট্রের জন্মের আগের তৃতীয়, কি দ্বিতীয় শতাব্দী থেকে ফুটবলের মতো একধরণের খেলার প্রচলন শুরু হয়েছিলো। প্রাচীনকালে গ্রীক ও রোমানরা বল নিয়ে নানান ধরণের খেলা খেলতো  - তার মধ্যে পা-দিয়ে বল খেলাও ছিলো। গোসিনির লেখা গল-দের গল্পের সময়কাল দেখানো হয়েছে খ্রীস্ট্রের জন্মের ৫০ বছর আগে। সুতরাং ধরে নেওয়া যেতেই পারে যে গল-রাও নিশ্চয় ফুটবল খেলতো, যদিও গোসিনি তাঁর লেখা গল্পের কোথাও সে'কথা বলে যান নি। কিন্তু, বলেন নি বলেই যে গল-রা ফুটবল খেলতো না, সেকথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না - অন্তত: আজকের পর থেকে তো নয়ই !!   

সত্যি কথা হলো কি ফুটবলের মহিমায় মুগ্ধ হয়ে শেষমেষ গলেরাও একসময় রোমানদের পেটানোর পাশাপাশি ফুটবল খেলা শুরু করে দেয়! কি বিশ্বাস হচ্ছে না তো ? না হবারই কথা, কারণ এটা কোনো পাবলিশড ইংরাজি বা বাংলা অ্যাস্টেরিকসের গল্পে পাওয়া যাবে না। কিন্তু তাতে কি যায় আসে ? বিশেষ করে 'গল' আর 'গোল'-এর মধ্যে তফাৎ তো বেশি কিছু নেই ! তো, চলুন - শুরু করে দেওয়া যাক এই সপ্তাহের পড়াশুনা !!   

A group of writers and artists, from different cultures and backgrounds, across the world, paid a tribute to Albert Uderzo on his 80th Birthday by contributing to the album, "Asterix Et Ses Amis".  Here I have made a humble attempt to translate couple of stories from that collection. In other words you may consider this to be my tribute to one of the greatest Comics Writers, world have ever seen so far....

*** Thanks to "Rupak Ghosh" for converting the Cover page of this Album in a stylish way.


Asterix and the Magic Carpet (29 MB)
অ্যাস্টেরিকস ও
তার বন্ধুরা (17 MB)









Saturday, July 25, 2015

নক্ষত্রলোকের দেবতাত্মা - নারায়ন সান্যাল

'প্রব্যাবিলিটি' বা সম্ভাব্যতার বিচারে আজ পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে এক বিরাট অংশ বিশ্বাস করেন যে বিপুলা এ বহির্বিশ্বে আমাদের মতো, এবং আমাদের থেকে বহু, বহুগুণ উন্নত জীবেরা আছে। Swiss লেখক এরিক ভন দানিকেন তাঁর রচিত একাধিক গ্রন্থে বলে গিয়েছেন যে বহির্বিশ্বের সেই উন্নততর সভ্যতার জীবেরা, যাঁদেরকে হয়তো আমরা ঈশ্বর রূপে মেনে এসেছি, প্রাগৈতিহাসিক যুগে কোনো একসময়ে পৃথিবীতে এসেছিলেন। আমাদের সৌরমন্ডলের সেরা গ্রহ, অর্থাৎ পৃথিবীর বাসিন্দাদের সাথে বহির্বিশ্বের সেই উন্নততর জীবদের সাক্ষাকে মূলধন করে কথাসাহিত্যিকেরা বহুযুগ ধরেই রচনা করে চলেছেন বিজ্ঞানভিত্তিক হরেক রকমের গল্প-উপন্যাস, কমিকস - হয়ে চলেছে অদ্ভুত অদ্ভুত সায়েন্স-ফিকশন ছায়াছবি।  

বর্তমান যুগের সায়েন্স-ফিকশন মুভিগুলির মধ্যে, English-American ফিল্ম ডিরেক্টর Christopher Nolan-এর সাম্প্রতিক ছায়াছবি: Interstellar আমাদের যুক্তিবাদী, বিচার-বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ককে ধরে বেশ ভালোমতো ঝাঁকিয়ে দিয়ে গেছে বেশ কয়েকটি ব্যাপারে। তাদের মধ্যে অবশ্যই অন্যতম হলো 'Tesseract', আর কি করে ছবিটির নায়ক Cooper (এবং তাঁর সাথে রোবট TARS) এই 'Tesseract'-এর মধ্যে গিয়ে হাজির হলো। এতোদিন ধরে শুধু 'Tesseract'-এর দ্বিমাত্রিক ছবিই নানান বইয়ের পাতায় দেখে এসেছি, কিন্তু এই ছবিতে পরিচালক ফিল্মের পর্দায় সেটির সার্থক রুপায়ন ঘটিয়েছেন। অবশ্য Fifth Dimensional সেই সব Super beings-রা কেনই বা Cooper-কে বাঁচিয়ে রাখলো, আর কি করেই বা Cooper ব্ল্যাক-হোলে পড়ে যাবার প্রচন্ড আঘাতের হাত থেকে বেঁচে গেলো, সেসব ভাবার ভার পরিচালক সুকৌশলে স্রেফ দর্শকদের হাতে ছেড়ে দিয়েছেন।    

নক্ষত্রলোকের দেবতাত্মা - নারায়ন সান্যাল
প্রথম প্রকাশ: দেজ পাবলিশার্স (Nov, 1975)

সিনেমাটি দেখতে দেখতে ভাবছিলাম আমাদের দেশের মেগা-মেগা, বাহুবলী পরিচালকেরা এরকম একটা সিনেমা করার সাহস কেন দেখাতে পারেন না !! ছবি তৈরির বাজেট, বা টেকনিক্যাল লিমিটেশান-এর অজুহাত দেবার বয়স, এবং সময় আমরা বহুকাল আগেই পেরিয়ে এসেছি। 

'Tesseract'-এর কথা প্রথম পড়েছিলাম বহুবছর আগে প্রয়াত, যশস্বী লেখক নারায়ণ সান্যালের লেখা 'নক্ষত্রলোকের দেবতাত্মা' বইটিতে। আমার মনে হয়না সেই বইটি ছাড়া বাংলাতে লেখা অন্য কোনো কল্পবিজ্ঞানের বইতে 'Tesseract'-এর উল্লেখ আছে। থাকলেও, অন্তত: আমার তা পড়া হয়ে ওঠেনি। 'Space-Time Continuum'-এর জটিল গাণিতিক-সূত্র নিয়ে ইংরাজি ভাষায় লেখা একাধিক বই থাকলেও, বাংলা গল্পের বইতে এ জাতীয় আলোচনা তেমন দেখা যায় না। এই পোস্টে সেই বাংলা বইটি থেকে, সব থেকে ইন্টারেস্টিং একটি অধ্যায় এখানে দেওয়া হলো। কৌতুহলী কিছু বাংলাপ্রেমী পাঠকের জানার আকাঙ্খা হয়তো সামান্য হলেও, কিছুটা মিটবে তাতে...


Walk The Plank (1.6 MB)
নক্ষত্রলোকের দেবতাত্মা
(Size: 15 MB)








Sunday, July 19, 2015

'বাউন্ডুলে' (Maverick) - লাকি লুক( Book# 50)

আজ থেকে বছর বিশ-তিরিশেক আগে মানুষের জীবন ছিলো অনেক বেশি সহজ সরল। সাধারণ মানুষের ঝগড়া-ঝাঁটি, বিবাদ-অশান্তি-কলহের কারণগুলোও ছিলো খুব সাধারণ মাপের, এবং তা অনেক সহজেই সমাধান হয়ে যেতো। আজকালকার মতো অ্যাতো নৃশংস, জঘন্য অপরাধ বলতে গেলে প্রায় হতোই না - আমি অন্তত: আমার জীবনের প্রথম কুড়ি বছরে যুদ্ধ ছাড়া অন্য কোন নৃশংস ঘটনার কথা তেমন শুনিনি। 

সেই সরলতার প্রভাব গিয়ে পৌঁছেছিলো গান-সিনেমা-নাটকের পাশাপাশি গল্প-কমিকসের মধ্যেও। কি সাধারণ, তুচ্ছাতিতুচ্ছ ঘটনা নিয়ে কতো দারুন সুন্দর, সুন্দর গল্পের জন্ম হয়েছিলো সে সময়কার দিনগুলোতে। ট্যেকনোলজি হয়তো দিয়েছে আমাদের অনেক 'Cool & advanced' গ্যাজেটস, কিন্তু কেড়ে নিয়েছে তার থেকে অনেক, অনেক বেশি কিছু। অথচ আশ্চর্য্যের বিষয় হলো সেই সময়ে আমরা খালি ভাবতাম যে কতো তাড়াতাড়ি আমরা 'বড়ো' হতে পারবো! তখন যে সময়টাকে আমার 'বিরক্তিকর' বলে মনে হতো, আজ পিছু ফিরে সেই সময়টা রোমন্থন করে পুলকিত হই - হয়তো হয়েই চলবো, আজ থেকে অনেক বছর পরেও। 

এই পোস্টে আশির দশকের লাকি লুকের তেমনই সাধারণ এক ছোট্ট গল্প বাংলায় অনুবাদ করে দেওয়া হলো।  

বাউন্ডুলে (Maverick) - Book# 50

বেলজিয়ান কমিকস আর্টিস্ট মরিসের (Maurise De Bevere, 1923-2001) আঁকা ছবিগুলির মধ্যে কথাবার্তা ছাড়াই গল্প বলার প্রবণতা লক্ষ্য করা যেতো, যার ফলে পাঠকের কাছে তাঁর আঁকা ছবিগুলো ঠিক যেন Movie-র ফ্রেম বলে মনে হতো --- চোখ দিয়ে দেখার মধ্যেই পাঠক বুঝে যেতো কি ঘটে চলেছে। 'Basic Four Color Tradition'-এর সীমাবদ্ধতার মধ্যে থেকেও যে কি অসাধারণ, রঙীন কমিকস আঁকা যায়, তা লাকি লুকের এই গল্পগুলি পড়লে বোঝা যায়।   

Stats:
Script & Drawings: René Goscinny & Morris
Series: Lucky Luke - Book# 50 (Seven stories, 44 pages)
Original Release: 1986

Baundule (7 MB)
বাউন্ডুলে - লাকি লুক 
   (Size: 7 MB)


Sunday, July 12, 2015

Asterix & Obelix's Birth Day (The Golden Book)


In my childhood days most of the parents would never buy toys, rather buy books and sometime puzzles. Books were considered as a high-esteemed, lovable gifts for any social occasions like Birthday, Wedding, Thread Ceremony... even as Puja gifts. I did not grow up as a hardcore comic book fan, but I was in deep love with IJC, Tintin and later Asterix comic stories since my childhood days.

For 50 years the Asterix comic strips have provoked readers belly-laughs with its satire and slapstick, while weaving in thoughtful commentary on history, politics, and culture. In spite of the contemporary nods, most Asterix books run to timeless formulas. One standard plot is that the Romans have come up with some ingenious plan to destroy the village, whether it’s by corrupting the Gauls or starving them of magic potion. 
Asterix & Obelix's Birth Day
Asterix Book# 34 (2009)
Fifty years on from Asterix’s debut in Pilote magazine, this 34th Asterix album was released as part of the jubilee celebrations. But this was more of a homage to the beloved characters, and the fantastic series. Twelve birthday-related ‘short stories’ show various villagers and guests proposing different ways to celebrate the birthday - everything from Cacofonix’s parodies of famous album covers, to Cleopatra forcing Caesar to provide a gift. 

It’s fun, but the Golden Book will make you smile rather than laugh out loud - the humor did not really match the layers and high standards of past years, or the continued vibrancy and brilliance of Uderzo’s illustrations. 


The story may be a little weak, but this book was not drawn for the story. It is a great tribute to 50 years of Asterix. The humor is a little subtle in this book, but the illustrations in this book are outstanding.

Friday, July 10, 2015

"নেকলেস কান্ড" - ব্লেক ও মর্টিমার

মুন্ধ: 
আবারও ব্লেক-মর্টিমার, আবারও প্রায়-অক্ষম বঙ্গানুবাদ - অনেকটা ঠিক "ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো"-র মতো করেই !! কিন্তু সেটাই বোধ হয় "বাঙালিদের" বিশেষত্ব  - at least আগেকার দিনের বাঙালিদের তো বটেই  !! 

হার্জের লেখা টিনটিনের "ক্যালকুলাসের কান্ড"-এর আদলে এই অ্যাডভেঞ্চার কাহিনীর নামকরণ করা হলো: "নেকলেস কান্ড"। প্রখ্যাত বেলজিয়ান আর্টিস্ট "এডগার পি. জ্যাকবস"-এর লেখা ব্লেক-মর্টিমার সিরিজের দশম কমিকস বই হলো, "The Necklace Affair" - বই হিসাবে প্রকাশিত (1967) হবার আগেই 1965 সালে, "টিনটিন" ম্যাগাজিনে এই কমিকসটি প্রকাশিত হয়ে যায়। পরবর্তীকালে "Cinebook Publishers"-এর সৌজন্যে এই গল্পটি ইংরাজি ভাষায় প্রকাশিত হয় 2010 সালের জানুয়ারীতে। তার অনেক পরে, বাংলাতে এটা প্রকাশিত হয়... ইয়ে... তা তো আপনারা ভালো করেই জানছেন এখন !!! গল্পের প্রচ্ছদপত্রটি ভাষান্তরে সহায়তা করেছেন "রূপক ঘোষ" মহাশয় - এই ব্লগের সূত্রেই আলাপ আমার তাঁর সাথে । 

গল্পের মান অনুযায়ী অনেকেই বলেন যে এটি হলো ব্লেক-মর্টিমার সিরিজের অন্যতম দূর্বল গল্প, যদিও আমি তা মনে করিনা। বরং আমার মনে হয় এটাই ব্লেক-মর্টিমার সিরিজের সবথেকে ভালো "ক্রাইম স্টোরি"। আগা-গোড়া টানটান উত্তেজনায় ভরপুর, বিড়াল-ইঁদুরের লুকোচুরি খেলায় ভরা, গতিময়, এক সুন্দর ডিটেকটিভ কমিকস। আর আর্টওয়ার্কের গভীরতা, কিম্বা গল্পের ছবিতে আঁকা স্থান-কাল-পাত্র, বিষয়বস্তুদের মধ্যে অবিশ্বাস্য বাস্তবতার ছোঁয়া, সেগুলোর কথা না'হয় ছেড়েই দিলাম !  রঙের দিক দিয়েও দেখা যায় গতানুগতিক "Four-Color Palette"-এর বদলে এক নতুন ধরনের রঙেদের বিচিত্র সমাহার ঘটেছে এই সিরিজের গল্পগুলিতে। সত্যি কথা বলতে কি আজকালকার দিনের কম্পিউটার গ্রাফিক্সের স্নেহ-ধন্য হয়ে আঁকা, নব্যযুগের "গ্রাফিক নভেল"-দের চেয়ে আমি কয়েক যুগ আগেকার, মান্ধাতা আমলের এইসব Franco-Belgian Comics চড়া দাম দিয়ে কিনতেও একপায়ে রাজী থাকবো !!


গল্পের সূত্র: 
মহিমান্বিত রাণী "ম্যারী অ্যান্টোইনেট"-এর বহুমূল্য, রত্নখচিত নেকলেসটি বহু শতাব্দী আগেই ধ্বংস হয়ে গিয়েছিলো - এইটাই ছিলো ঐতিহাসিকদের বিশ্বাস। কিন্তু সম্প্রতি স্যার হেনরি উইলিয়ামসন, ফ্রান্সে অধিষ্ঠিত এক ব্রিটিশ ধনকুবের (ও সংগ্রাহক), সেটি আবিষ্কার করে ফেলেন। সদ্য আবিস্কৃত এই নেকলেসটি বর্তমানে কোন দেশের মিউজিয়ামে থাকা উচিত সেই নিয়ে কাগজে বিস্তর জল-ঘোলা হতে থাকে। এদিকে লন্ডন থেকে ব্লেক-মর্টিমার প্যারিসে এসে পৌঁছান তাঁদের চিরশত্রু "কর্নেল ওলরিক"-এর বিচারে সাক্ষ্য দিতে। জেল থেকে আদালতে নিয়ে যাবার সময় লরিক সুকৌশলে পুলিশ-ভ্যান থেকে উধাও হয়ে যেন হাওয়ায় মিলিয়ে যায়। আর তার পরেই শুরু হয়ে যায় ব্লেক-মর্টিমারদের সাথে তার চিরাচরিত ইঁদুর-বিড়াল খেলা। কখনো সে জেতে, আবার কখনো বা তার প্রতিপক্ষ। কিন্তু শেষ হাসি কে হাসবে, বা কেমন করে হাসবে, তা নিয়েই এই গল্প  "নেকলেস  কান্ড"....

ব্লেক ও মর্টিমারের দশম অভিযান 

সংহা:
পরিশেষে জানাই যে ব্লেক-মর্টিমারের গল্পে "স্পীচ বাবল"-এর সংখ্যা অ্যাতো বেশী, আর সেগুলো অ্যাতো বেশী ডায়ালগে ভরা, যে মাঝে মাঝে গল্প পড়তেই মাথা ধরে যায়। সুতরাং অ্যামেচার অনুবাদকের দশা যে কি হতে চলেছে তা বলাই বাহুল্য !!  তাই পরবর্তী অংশগুলির জন্যে পাঠকদেরকে অপেক্ষা করে চলতে হবে - হয়তো বা কয়েক সপ্তাহেরও বেশি সময় ধরে, এবং অবশ্যই মাঝে মাঝে দু'চারটে ভালো-মন্দ কমেন্ট এখানে করে যেতে হবে !!  

চলুন তা'হলে এবারে শুরু করা যাক 'পড়াশুনা' - প্রথম বেশ কিছু পাতার বঙ্গানুবাদ এখানে আপলোড করা হলো।  ছবির পাতায় ছোটো সাইজের ফন্ট ব্যবহার করতে বাধ্য হওয়ার জন্যে পাঠকদেরকে কিন্তু যথেষ্ঠ 'zoom' use করে এই কমিকস পড়তে হবে। কেমন লাগলো পড়ে তা জানালে অশেষ বাধিত থাকবো... 

   >> প্রথম অংশ - ৯ পাতা (জুলাই, ২০১৫)
   >> দ্বিতীয় অংশ - ৯ পাতা (জুলাই, ২০১৫)
   >> তৃতীয় অংশ - ৮ পাতা (জুলাই, ২০১৫)   
   >> চতুর্থ অংশ - ৮ পাতা ( অক্টোবর, ২০১৫)
   >> শেষ অংশ - ২৮ পাতা ( জুলাই, ২০১৬) ***