2010 সাল ছিলো নবকল্লোল সাহিত্য পত্রিকার সুবর্ণজয়ন্তী বর্ষ। পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের জন্যে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছিলো, তার মধ্যে অন্যতম ছিলো বাছাই করা কিছু ছোটগল্প নিয়ে একটি গল্পসংগ্রহ প্রকাশ করা - পঞ্চাশ বছর পূর্তির জন্যে পঞ্চাশটি ছোটগল্প। কিন্তু গল্প বাছাই করতে গিয়ে দেখা গেলো সেটা এক বিষম দুরূহ ব্যাপার। তার কারণ পঞ্চাশ বছর ধরে পাঁচশোরও বেশি সংখ্যায় প্রকাশিত হয়েছিলো কম করে তিনহাজার ছোটো গল্প। শেষ পর্যন্ত ১৩৬৭ থেকে ১৩৯৬, এই তিরিশ বছরের সংখ্যাগুলি থেকেই পঞ্চাশটি গল্প বাছাই করা হয়ে থাকে। গল্প নির্বাচনের ক্ষেত্রে লেখকের নাম-ধামের বদলে গল্পের উৎকর্ষের দিকেই প্রাধান্য দেওয়া হয়েছিলো।
সেই বই থেকে চারটি প্রেমের গল্প এখানে একত্রে দেওয়া হলো। প্রথম গল্পটি হলো 'তারাদাস বন্দোপাধ্যায়' যিনি মূলত: অতিলৌকিক গল্প রচনায় বিশেষ মুন্সীয়ানার পরিচয় দেখিয়েছিলেন। কিন্তু তিনি যে কিছু প্রেমের গল্পও লিখেছিলেন তা আমরা অনেকেই জানি না। দ্বিতীয়টি মতি নন্দীর লেখা - একটু অন্য রকমের প্রেমের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্পটি কিছুটা চেনা প্যাটার্নের - আবার অতীন বন্দোপাধ্যায়ের লেখাটা বেশ অন্যরকমের।
| প্রথম প্রকাশ: বইমেলা - জানুয়ারী, 2010 |
সেই বই থেকে চারটি প্রেমের গল্প এখানে একত্রে দেওয়া হলো। প্রথম গল্পটি হলো 'তারাদাস বন্দোপাধ্যায়' যিনি মূলত: অতিলৌকিক গল্প রচনায় বিশেষ মুন্সীয়ানার পরিচয় দেখিয়েছিলেন। কিন্তু তিনি যে কিছু প্রেমের গল্পও লিখেছিলেন তা আমরা অনেকেই জানি না। দ্বিতীয়টি মতি নন্দীর লেখা - একটু অন্য রকমের প্রেমের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্পটি কিছুটা চেনা প্যাটার্নের - আবার অতীন বন্দোপাধ্যায়ের লেখাটা বেশ অন্যরকমের।
![]() |
| চারটি প্রেমের গল্প (8.2 MB) |