Showing posts with label Lucky Luke. Show all posts
Showing posts with label Lucky Luke. Show all posts

Sunday, September 11, 2022

লাকি লুক - A Cowboy in High Cotton (Book# 77)

Lucky Luke-এর সৃষ্টিকর্তা ছিলেন Maurice De Bevere, সংক্ষেপে Morris --- "লাকি লুক" হলো পশ্চিমের এক অকুতোভয়,  হৃদয়বান, অসম্ভব মজাদার এক চরিত্র - the motto of the series puts it, 'Lucky Luke—The Man Who Shoots Faster Than His Shadow' --- প্রথম প্রকাশের পর খুব দ্রুতই Lucky Luke ইউরোপের বেস্ট-সেলিং কমিকস-এ পরিণত হয়।  শুরুতে লাকি লুককে স্মোক করতে দেখা গেলেও 1983 সাল থেকে তার মুখে সিগারেটের বদলে খড়ের টুকরো রাখতে দেখা যায়। এই জন্যে এপ্রিল 1988-এ জেনিভায় World Health Organization থেকে Morris কে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিলো। 

মরিস এবং গোসিনির যৌথ প্রচেষ্টায় অসাধারণ কিছু অ্যাডভেঞ্চার কাহিনী আমরা পেয়েছি --- কালের অমোঘ নিয়মে একসময় তাঁরা দু'জনেই সেই অন্য ভুবনের দিকে পা বাড়ান। তাঁদেরই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে Jul and Achdé এই অ্যাডভেঞ্চার  কাহিনীটি তৈরী করেছেন। It’s very much in the artistic style of Morris and the narrative style of the Goscinny and Morris - কতো'টা সফল তাঁরা হতে পেরেছেন তা পাঠকরাই নির্ধারণ করবেন। তবে এই কাহিনীটি খুব প্রয়োজনীয় এক বিষয়ের দিকে আমাদের নজর ঘুরিয়ে দিয়েছে, এবং সেটি হলো, racism and discrimination faced by the freed Black slaves in the South

কাহিনীসুত্র: লাকি লুক এক নির্ঝঞ্ঝাট ছুটির আশায় সব ছেড়েছুড়ে এলেও, ভাগ্যের ফেরে সেই ডালটন ভাইদের সাথেই আবারও একবার তার দেখা হয়ে যায়। তার উপরে এক অপ্রত্যাশিত ২৫০ একরের বিশাল তুলো বাগানের মালিকানা লাকি লুকের উপরে এসে বর্তায়, যা তার জীবন ওলটপালট করে দেবার পক্ষে ছিলো যথেষ্টই !! 

অ্যামেরিকার গৃহযুদ্ধ: 
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৮৬১ সালে দক্ষিণের ১১টি রাজ্য বনাম উত্তরের অন্যান্য রাজ্যের মধ্যে যে যুদ্ধ ঘটেছিলো ইতিহাসে তা ‘অ্যামেরিকার গৃহযুদ্ধ’ নামে বিখ্যাত হয়ে আছে। দাস প্রথার অবসান, এবং দক্ষিণের রাজ্যগুলো দাসপ্রথা অবসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যান্য সব রাজ্যের সিদ্ধান্ত না মেনে স্বাধীনভাবে নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা সে প্রশ্নেই শুরু হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ বনাম উত্তরের রাজ্যগুলোর মধ্যে ঘরোয়া এক বিবাদ। 
উনিশ শতকের মাঝামাঝি সময়ে উত্তরের রাজ্যগুলো কৃষিভিত্তিক অর্থনৈতিক ভাবনা থেকে নিজেদেরকে সরিয়ে এনে শিল্পবান্ধব অর্থনীতির দিকে ঝুঁকে পড়ে। ফলে ব্যাপক হারে নির্মিত হতে থাকে নানা শিল্প-কলকারখানা। দ্রুত নগরায়ণের প্রসার ঘটে। অন্যদিকে দক্ষিণের দেশ সমূহ ছিল পুরোটাই কৃষি নির্ভর - মূলত: কায়িক শ্রমভিত্তিক শিল্প গড়ে উঠেছিলো 'ব্ল্যাক অ্যামেরিকানদের' ব্যবহার করেই। ফলে দুই রাজ্যের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। দক্ষিণের রাজ্যগুলোতে বিপুল পরিমাণ ফসল, বিশেষ করে তুলা এবং তামাক, উৎপাদিত হতো। এ'সব কৃষিকাজে ব্যবহার করা হতো দাসদের। ১৮০৮ সালে দাসবৃত্তির বিরুদ্ধে অ্যামেরিকায় আইন পাশ হয় এবং ১৮৩০ সাল থকে উত্তরের রাজ্য সমূহ তা বাস্তবায়ন করতেও শুরু করে এবং দক্ষিণের রাজ্য সমূহেও তা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে। সুতরাং স্বভাবতই দক্ষিণের প্রভাবশালী দাস মালিকরা দাসবৃত্তি উঠে যাবার ভয়ে থাকেন। কেননা দাসকে কেন্দ্র করেই দক্ষিণের অর্থনীতি পরিচালিত হচ্ছিল। দাসবৃত্তি উঠে যাবার মানেই ছিল দক্ষিণের অর্থনীতি ধসে যাওয়া। সুতরাং যখন আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপের ঘোষণা দেন, তখন দক্ষিণ অঞ্চলের রাজ্যগুলোর শ্বেতাঙ্গ মানুষদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের মনে হয়, এটি তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের এক হীন ষড়যন্ত্র। ১৮৬০ সালে আব্রাহাম লিংকন রিপাবলিকান দলের হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ইতিমধ্যেই দক্ষিণের সাতটি রাজ্য একসাথে মিলে "কনফেডারেট স্টেটস অফ আমেরিকা" নামে নতুন একটা দেশ গড়ে তোলে। পরপরই তাদের সাথে আরও চারটি রাজ্যও যুক্ত হয়। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই দেশ-ভাঙ্গনের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং দক্ষিণের রাজ্যগুলোকে পুনরায় ইউনিয়ন-এ যোগ দেবার জন্যে সৈন্যদল পাঠান। ১৮৬১ সাল নাগাদ উত্তরের দেশসমূহের সাথে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায় এবং ১৮৬৫ সাল নাগাদ কনফেডারেশনের আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৮৬৫ সালে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। কম করে হলেও ছয় লক্ষ সৈন্য নিহত হয় এবং আরো হাজার হাজার পঙ্গুত্ব বরণ করে। যুদ্ধ শেষে মোটামুটি দক্ষিণের দেশ সমূহ একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়।

লাকি লুকের এই কাহিনীতে ধরা পড়েছে সেই মরণক্ষয়ী যুদ্ধ পরবর্তী কিছু বিমর্ষ চিত্র... 

লাকি লুক - আডভেঞ্চার নং ৭৭ 


স্বগতোক্তি: এক সময় কমিকস নিয়ে বেশ কিছু অনুবাদ শুরু করেছিলাম --  'Calvin and Hobbes', Lucky Luke, 'Asterix', 'Blake & Mortimer', 'Bringing Up Father', 'Henry', etc. --- হঠাৎই 2017 সালের পুজোর সময় দুর্ভাগ্যক্রমে দেখি আমারই অনুবাদ করা লাকি লুকের "বাউন্ডুলে" গল্পটা সুব্রত চক্রবর্তী নামে এক অকালপক্ক কেউ প্রায় টপ-টু-বটম ঝেঁপে "বহুমুখী" নামে এক ওয়েব ম্যাগাজিনে, সম্পূর্ণ নিজের নামে চালিয়ে দিয়েছে !!! কৃতজ্ঞতা স্বীকারের কোনও বাহুল্যই নেই !!!! এরপর বছর কয়েক আর বাংলায় বিদেশী কমিকস অনুবাদের ইচ্ছা জাগেনি। লকডাউন উঠে যাবার পর আবার নতুন করে লাকি লুকের সম্প্রতি প্রকাশিত এই কমিকস বইটি অনুবাদের কাজ শুরু করেছি -- দেখা যাক পাঠকদের প্রতিক্রিয়া কেমন হয়। 

এই কাহিনীটিতে আমি মূল চরিত্রগুলির নাম অক্ষুণ্ণ রেখে বাকীদের নাম সামান্যই অদলবদল করার চেষ্টা করেছি। আপাত: গল্পটির প্রথম দশ পাতা এখানে PDF ফরম্যাটে দেওয়া হলো -- উপযুক্ত উৎসাহব্যঞ্জক কমেন্ট পেলে বাকী পাতাগুলিও খুব দ্রুতই হয়তো এখানে ধরা দেবে !!! 

Stats:
Script & Drawings: Achd'e & Jul
Series: Lucky Luke - Book# 77 
Original Release: 2020


Baundule (7 MB)
নির্ঝঞ্ঝাট জীবন (10 Pages) 
   (Size: 5.4 MB)


Saturday, April 2, 2016

'ফেরিওয়ালা' (The Peddler) - লাকি লুক( Book# 50)

ইন্দ্রজাল, টিনটিন, আর অ্যাস্টেরিকসের পর আর কোন ভালো কমিকস পড়া যায়, তা ভাবতে ভাবতে একসময় "লাকি লুক" পড়া শুরু করেছিলাম। এই সিরিজের সবকটা গল্পই যে দারুণ ভালো, তা কিন্তু নয় ঠিকই - তবুও এর স্ট্যান্ডার্ড অন্যান্য পপুলার হাসির কমিকসের থেকে অনেক বেশি উঁচু-তারে বাঁধা - অন্তত: আমাদের দেশের কমিকসদের থেকে তো বটেই ! আরও আশার কথা হলো যে এই সিরিজটি এখনও নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে চলেছে। 

বেলজিয়ান কমিকস আর্টিস্ট মরিসের (Maurise De Bevere, 1923-2001) আঁকা ছবিগুলির মধ্যে কথাবার্তা ছাড়াই গল্প বলার প্রবণতা লক্ষ্য করা যেতো, যার ফলে পাঠকের কাছে তাঁর আঁকা ছবিগুলো ঠিক যেন Movie-র ফ্রেম বলে মনে হতো --- চোখ দিয়ে দেখার মধ্যেই পাঠক বুঝে যেতো কি ঘটে চলেছে। 'Basic Four Color Tradition'-এর সীমাবদ্ধতার মধ্যে থেকেও যে কি অসাধারণ, রঙীন কমিকস আঁকা যায়, তা লাকি লুকের এই গল্পগুলি পড়লে বোঝা যায়।   

এই পোস্টে আশির দশকের লাকি লুকের তেমনই সাধারণ এক ছোট্ট গল্প বাংলায় অনুবাদ করার দু:সাহস দেখালাম - ভালো কি মন্দ তা পাঠকেরাই বিবেচনা করে বলতে পারবেন। 

ফেরিওয়ালা (The Peddler) - Book# 50

PLOT:
"The Peddlerগল্পের নামকরণ করা হলো 'ফেরিওয়ালা' - এই গল্পে মরিস পাঠকদের সামনে তুলে ধরেছেন এক দারুণ সুন্দর চরিত্রকে। 'Mr. W FlatShoe', ওরফে 'ঝুনঝুনওয়ালা', যিনি পণ্য ও বস্ত্র বিক্রি করে বেড়ান। ডাকাতরা যখন তাঁকে ঘিরে ফেলে লুঠপাঠ শুরু করেছে, ঠিক তখনই লাকি লুক সেখানে হাজির হয়ে তাঁকে বাঁচান। অত:পর কৃতজ্ঞতাবশত: তিনি লাকি লুককে ডিনারে আমন্ত্রণ জানান তার মজুদে থাকা নানান জিনিষপত্র সাজিয়ে। পরবর্তীকালে দেখা যায়, যে কোনও দুর্যোগের মোকাবিলা করার মতো সরঞ্জাম নিয়ে তিনি সর্বদাই প্রস্তুত। তিনি একাই এক দারুণ মজার চরিত্র। 

গোসিনি-মরিসের যুগলবন্দীতে যে কি নির্মল, সুন্দর গল্প সৃষ্টি হতে পারে তা পড়ে সত্যিই অবাক হয়ে যেতে হয়।    

Stats:
Script & Drawings: René Goscinny & Morris
Series: Lucky Luke - Book# 50 (Seven stories, 44 pages)
Original Release: 1986
Baundule (7 MB)
ফেরিওয়ালা- লাকি লুক 
   (Size: 9.5 MB)



Sunday, July 19, 2015

'বাউন্ডুলে' (Maverick) - লাকি লুক( Book# 50)

আজ থেকে বছর বিশ-তিরিশেক আগে মানুষের জীবন ছিলো অনেক বেশি সহজ সরল। সাধারণ মানুষের ঝগড়া-ঝাঁটি, বিবাদ-অশান্তি-কলহের কারণগুলোও ছিলো খুব সাধারণ মাপের, এবং তা অনেক সহজেই সমাধান হয়ে যেতো। আজকালকার মতো অ্যাতো নৃশংস, জঘন্য অপরাধ বলতে গেলে প্রায় হতোই না - আমি অন্তত: আমার জীবনের প্রথম কুড়ি বছরে যুদ্ধ ছাড়া অন্য কোন নৃশংস ঘটনার কথা তেমন শুনিনি। 

সেই সরলতার প্রভাব গিয়ে পৌঁছেছিলো গান-সিনেমা-নাটকের পাশাপাশি গল্প-কমিকসের মধ্যেও। কি সাধারণ, তুচ্ছাতিতুচ্ছ ঘটনা নিয়ে কতো দারুন সুন্দর, সুন্দর গল্পের জন্ম হয়েছিলো সে সময়কার দিনগুলোতে। ট্যেকনোলজি হয়তো দিয়েছে আমাদের অনেক 'Cool & advanced' গ্যাজেটস, কিন্তু কেড়ে নিয়েছে তার থেকে অনেক, অনেক বেশি কিছু। অথচ আশ্চর্য্যের বিষয় হলো সেই সময়ে আমরা খালি ভাবতাম যে কতো তাড়াতাড়ি আমরা 'বড়ো' হতে পারবো! তখন যে সময়টাকে আমার 'বিরক্তিকর' বলে মনে হতো, আজ পিছু ফিরে সেই সময়টা রোমন্থন করে পুলকিত হই - হয়তো হয়েই চলবো, আজ থেকে অনেক বছর পরেও। 

এই পোস্টে আশির দশকের লাকি লুকের তেমনই সাধারণ এক ছোট্ট গল্প বাংলায় অনুবাদ করে দেওয়া হলো।  

বাউন্ডুলে (Maverick) - Book# 50

বেলজিয়ান কমিকস আর্টিস্ট মরিসের (Maurise De Bevere, 1923-2001) আঁকা ছবিগুলির মধ্যে কথাবার্তা ছাড়াই গল্প বলার প্রবণতা লক্ষ্য করা যেতো, যার ফলে পাঠকের কাছে তাঁর আঁকা ছবিগুলো ঠিক যেন Movie-র ফ্রেম বলে মনে হতো --- চোখ দিয়ে দেখার মধ্যেই পাঠক বুঝে যেতো কি ঘটে চলেছে। 'Basic Four Color Tradition'-এর সীমাবদ্ধতার মধ্যে থেকেও যে কি অসাধারণ, রঙীন কমিকস আঁকা যায়, তা লাকি লুকের এই গল্পগুলি পড়লে বোঝা যায়।   

Stats:
Script & Drawings: René Goscinny & Morris
Series: Lucky Luke - Book# 50 (Seven stories, 44 pages)
Original Release: 1986

Baundule (7 MB)
বাউন্ডুলে - লাকি লুক 
   (Size: 7 MB)


Saturday, May 23, 2015

Lucky Luke - The Equal of Wyatt Earp (Book# 50)

'লাকি লুক', নামটা শুনলেই মনটা একটু আনচান করে ওঠে। টিনটিন, অ্যাস্টেরিক্সের পরেই আমাদের চেনাজানা পছন্দের ক্যারেক্টারগুলোর মধ্যে বেশ উপরের দিকেই থাকবে 'লাকি লুক'  

লাকি লুক খুবই ব্যস্ত মানুষ - ওয়াশিংটনের কোনো হাই-প্রোফাইল প্রজেক্টে জড়িয়ে না থাকলে, তিনি ব্যস্ত থাকেন জেল-পালানো 'ডালটন' ভাইদের পিছু ধাওয়া করতে। কিন্তু এ ছাড়াও লাকি লুকের এক অন্য জীবন আছে। সেই জীবন থেকে তুলে নেওয়া সাতটি ছোট গল্পকে একসাথে করে এই নতুন বই: "Seven Stories

যে সাতটি গল্প এই বইতে আছে সেগুলি হলো:
1. The Baby-toothed Desperado
2. Western Hospitality  
3. Maverick
4. The Equal of Wyatt  Earp
5. The Peddler
6. Dangerous Crossing
7. Sonata in Colt Major




দুই ও চার নম্বর গল্পটির বঙ্গানুবাদ করে এখানে আপলোড করা হলো। দুটি গল্পের মধ্যেই কিছুটা প্রেম ঘটিত ঘটনা জড়িয়ে আছে। সাধারনত: পপুলার কমিকসের ক্যারেক্টাররা 'প্রেম' জিনিষটাকে একটু এড়িয়েই চলেন (রোম্যান্টিক কমিকসের কথা বাদ দিয়ে !) - সেই দিক দিয়ে দেখলে এই দুটি ছোট গল্প অন্য এক আবেদনের স্বাদ এনে দেবে। 
কেমন লাগলো পড়ে, তা অবশ্যই দু-এক কথায় জানাবেন। পাঠকদের কাছ থেকে তেমন সাড়া পেলে হয়তো বাকি কয়েকটি গল্পও বাংলায় দেওয়ার কথা ভাবা যাবে। 

*****  'Maverick' গল্পটি পাওয়া যাবে এই লিংকে    
          'The Peddlerগল্পটি পাওয়া যাবে এই লিংকে

Facts:
Script & Drawings: René Goscinny & Morris
Series: Lucky Luke - Book# 50 (Seven stories, 44 pages)
Original Release: 1986
Publisher: Cinebook Ltd (December, 2014) 


The Equal of Wyatt  Earp
Lucky Luke #50
Story# 4

Western Hospitality
Lucky Luke #50
Story# 2





Sunday, October 12, 2014

Lucky Luke - The Singing Wire (Book# 35)


Another Sunday evening is approaching - time to settle down on the side of your sofa set and then have a wonderfully relaxed, old fashioned and simple fun time in the wild, wild west. You must know what I mean, right? Yessss !! It's time for a new Lucky Luke Adventure !!


Author: Morris
Born and raised in Belgium, Morris moved to the United States in 1946 for six years, where, he worked for MAD magazine and met Rene Goscinny, with whom he collaborated from 1955 until Goscinny's death in 1977. 

 Luke proposes a cigarette with 'Morris'
Goscinny also created the "Iznogoud" series with illustrator Tabary, published in English by Cinebook, and the hugely successful "Asterix" series with illustrator Uderzo.

~ ~ ~ ~ ~ ~ ~ ~

This is a tale from 1977, towards the end of Goscinny and Morris’ collaboration on the tales of the "Man who shoots faster than his own shadow". This is one of the best comedy stories of Lucky Luke where he got involved with the joining of the telegraph (the singing wires of the title) and then it all goes, from one set-piece to another, gag to gag to gag. 

Synopsis: 1861. Abraham Lincoln orders that the First Transcontinental Telegraph line, currently interrupted between Nevada and Nebraska, be completed. Two teams, one heading east from Carson City and the other west from Omaha, will meet up in Salt Lake City. Lucky Luke joins the eastbound team. But when a $100,000 reward is offered to the first team to arrive, there’s suddenly more to fear than the natural obstacles of the journey: A saboteur seems to be at work!




Series: Lucky Luke - Book# 35 (48 pages)
Publisher: Cinebook Ltd (June, 2012)

Lucky Luke #35
(38 MB) 










Saturday, July 26, 2014

লাকি লুক - Tying The Knot (Book# 45)

Time for the Daltons to try on a different kind of ball-and-chain!

Synopsis: Urgent message for the Dalton brothers: the president has approved a special measure to combat overpopulation in the country’s prisons. They’re going to be... "hanged" !! Their last hope lies in a little known law that would see them walk free if they were to marry. A frantic 'Ma Dalton' tries to locate brides for her boys, but their reputation precedes them, and the only candidates she eventually locates could well turn out to be a worse choice than the rope.

The original creator Morris has left us, so did his literary collaborator Goscinny - but there’s been a healthy succession of writers and artists who step up to keep the stories coming. In this story the iconic character remains consistent, no matter whether it’s a blade of grass or a fag hanging laconically from his mouth. Lucky Luke is still the cowboy who can shoot faster than his shadow, his adventures inevitably revolve around some nefarious characters that require his unique skill set to round up and get the better of, before he rides out of town once more, just him and loyal equine companion Jolly Jumper, forever wandering, the epitome of the lonesome cowboy riding the range.

The first part of this funny Lucky Luke adventure is now available for free....

Series: Lucky Luke - Book# 45 (48 pages)
Publisher: Cinebook Ltd (July 7, 2014)




First Part

Last Part











Monday, July 14, 2014

বাংলায় ডালটনেরা...

বাংলায় Luky Luke পড়া শুরু করেছিলাম "মা ডালটন" দিয়ে - বাংলাতে অনুবাদিত সবথেকে হাসির "লাকি লুক"-এর গল্প মনে হয় এটাই - অন্তত: আমার কাছে !! সেই সুদূর অতীতে এই কমিকসটি প্রথম পড়ে এমন হাসি পেয়েছিলো যে লাকি লুকের বাকি পর্বগুলোও ঝটপট করে পড়ে ফেলি গ্রোগাসে ভাত গেলার মতো করেই !! এতো তুচ্ছ তুচ্ছ ঘটনা দিয়ে যে এতো সুন্দর করে কমিকস বানানো যায়, তা ভাবলেই  অবাক হয়ে যেতে হয়।  

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস বেশ কিছু অসাধারণ কমিকস চিত্রশিল্পীর জন্ম দিয়েছে। এখানকার শহরের রাস্তায় পাশের বিভিন্ন দেওয়ালেই দেখা যায় বিভিন্ন কমিকস চরিত্রদের নিয়ে আঁকা ছবি ও কার্টুন। আমাদের প্রিয় কমিকস হিরো টিনটিন, লাকি লুক তো আছেই এছাড়াও রয়েছেন গিল জর্ডন, মারসুপিলামি, গ্যাসটন, ও আরো অনেকে। ব্রাসেলস কমিকস স্ট্রিপ রুট নামে একটি রাস্তাও রয়েছে।

Lucky Luke Comic Strip mural - painted by D. Vandegeerde and G. Oreopoulos in 1992

টিনটিনের গল্পের মতোই লাকি লুকের গল্পগুলিতে ছবি বাদ দিয়ে শুধু লেখাগুলো পড়লে তেমন আহামরি মোটেও লাগবে না। কিন্তু ছবির ফ্রেমগুলি এমন করে আঁকা হয়েছে যে গল্পের সাথে গ্রাফিক ড্রয়িং একে অপরের হাত ধরে চলেছে, আর পুরো ব্যাপারটাই উঠেছে সিনেম্যাটিক। 

আধুনিক প্রযুক্তির সোশ্যাল চ্যাটের অমোঘ আকর্ষণ, ভিডিও গেমস, আইফোন-ট্যাবের সাথে পাল্লা দিয়েও যে লাকি লুকের ডিমান্ড বেড়ে চলেছে, সেটা ভেবেও খুব ভালো লাগে। আর সেই চাহিদাকে তোল্লাই দেবার জন্যেই আমি এই পোস্টে তিনটি লাকি লুকের বাংলায় প্রকাশিত গল্প কমিকস-পাঠকদের কাছে তুলে ধরলাম। 

এখানে বলে রাখা ভালো যে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য পরিপূরণ করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই - স্রেফ Goscinny-র কমিকসের প্রতি ভালবাসা থেকেই এই time consuming কাজটা করলাম। আশা করবো যারা ডাউনলোড করবে, তারা এই কমিকস পড়ার জন্যেই করবে - নিজেদের ব্লগ-এ ব্যাবহার করে  কোনও ব্যাবসায়িক দুরভিসন্ধির বশবর্তী হবে না। 

So, what are you waiting for? 
       Say 'Thanks' and start reading now...


       ওয়েস্টার্ন সার্কাস


Saturday, July 12, 2014

লাকি লুক - Daltons Redeem Themselves (Book# 36)

ছোটবেলায় গল্পের বই যেমন পড়তাম, তেমনি পড়তাম কমিকসের বই। কিনে গল্পের বই পড়ার মতো অবস্থা আমাদের তেমন ছিলো না, তাই বেশিরভাগই বই-ই আমাদের বাড়িতে আসতো এই অঞ্চলের দুই লাইব্রেরী থেকে - আর কিছু এর-ওর কাছ থেকে চেয়ে-চিন্তে। এই ভাবে বই পড়তে গিয়ে একটা কথা খাঁটি জেনেছিলাম যে বেশীরভাগ মানুষই যতো-না বই পড়তে ভালোবাসে, তার থেকেও বেশি ভালোবাসে স্রেফ বই-জমাতে। আর সবথেকে বেশী ভালোবাসে অন্যদেরকে জানান দিতে যে "সেই বইটা তার আছে" !! কিন্তু বইটা ধারে-পড়ার জন্যে তার কাছে চাইতে যাও, ব্যসস, হয়ে গেলো - তক্ষুনি সে আর তোমাকে চেনে না !! এই ধারা আমি আজও দেখে চলেছি !! আপশোসের কথা হলো বাচ্চাদের চেয়ে ধেড়ে-রাই বরং এই ধরনের হাস্যকর কাজকর্ম বেশী  করে - সে শহরতলীতেই বলো, কি দেশে বা বিদেশেই বলো, কি ফেসবুক বা ট্যুইটারেই বলো!! এর ব্যতিক্রমী স্বভাবের লোক যে একদম নেই তা ঠিক নয় - কিন্তু অনেক অনেক কম।   

ইন্দ্রজাল, টিনটিন, আর অ্যাস্টেরিকসের পর হাসির কোন কমিকস পড়া যায়, তা ভাবতে ভাবতে একসময় "লাকি লুক" পড়া শুরু করেছিলাম। এই সিরিজের সবকটা গল্পই যে দারুণ ভালো, তা কিন্তু নয় ঠিকই - তবুও এর স্ট্যান্ডার্ড অন্যান্য পপুলার হাসির কমিকসের থেকে অনেক বেশি উঁচু-তারে বাঁধা। আরও আশার কথা হলো, এই সিরিজটি এখনও নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে চলেছে।   

ডালটনদের একটি গল্প আমি সবেমাত্র Amazon থেকে কিনেছি - Book No. 36 - সেটা পড়তে খারাপ লাগছে না। আঁকড়ে-ধরা ধেড়েদের মতো না-হয়ে এই কমিকসটির কিছু পাতা আমি এখানে শেয়ার করলাম। হোপফুলি এতে আইনগত: কোনো অসুবিধা হবে না, কারণ কপিরাইট সংক্রান্ত কোনও সাবধানবাণী আমি বইটার কোথাও দেখতে পাই নি। আর যদি হয় সেরকম কিছু হয় তো এই পোস্ট ডিলিট করে দিতে হবে। আশা করবো যারা ডাউনলোড করবে, তারা কেবলমাত্র ভালোবেসে পড়ার জন্যেই করবে, নিজেদের ব্লগে রি-আপলোড করার জন্যে, বা সস্তায় টাকা কমানোর কু-মতলবে নয় !!  

Book No: 36   
So, who are these 'Daltons'?
Wikipedia answer: The Daltons are fictional outlaws who regularly appear in the Lucky Luke comic book series and are recurrent villains. They were created by Morris and writer René Goscinny. They are loosely inspired by the real-life Dalton Gang, and billed as their cousins.

The "real" Daltons: Bob, Grat, Bill and Emmett - appear in the Lucky Luke adventure "Hors-la-loi" written and drawn by Morris in 1951. Morris drew them absolutely identical in everything but height, which varied from Bob, the shortest and most dangerous, to the tallest Emmett. At the end of the story the Daltons are all killed in a raid the town of Coffeyville, Kansas where two of the real-life Daltons, Bob and Grat, were also killed. (In reality, Emmett was wounded in the Coffeyville shootout and subsequently jailed, while Bill Dalton did not take part in the raid.)